Logo

গাজীপুর-০৫

সত্য ও ন্যায়ের পথে অবিচল

বিশেষ সংবাদ

গাজীপুর-৫ আসনে খায়রুল হাসানের নির্বাচনী প্রচারণার ৩য় দিন

News Image
ছবি: khairulhassan.com

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ৩য় দিন কালীগঞ্জ পৌরসভার ১ থেকে ৯নং ওয়ার্ডে গণসংযোগ পরিচালনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো- বালিগাঁও, মূলগাঁও, ঘোড়াশাল ফেরি ঘাট, সেভেন রিং সিমেন্ট কোম্পানি গেট, প্রাণ আরএফএল গেট, কালিগঞ্জ বাজার, উপজেলা মোড় ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের নির্বাচন পরিচালক মোখলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা সাবেক আমীর মাহমুদুল হাসান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, ছাত্রশিবিবের জেলা সেক্রেটারি ইসমাঈল পাঠান, পৌরসভার আমীর আমিমুল ইহসান সহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।